গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ০২:৩৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০২:৩৬

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার পিয়ার আলী কলেজ রোড থেকে আকাশ (২৮) নামে এক যুবককে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গাজীপুর র‍্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি অভিযানিক দল শ্রীপুরের মাওনা এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্যে জানা যায়, কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার আকাশ অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিল। সে সীমান্ত এলাকা পেরিয়ে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপকর্মে ব্যবহারের জন্য ভাড়া দিতো।

লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, আকাশ স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসা করলেও ওই ব্যবসার আড়ালে অস্ত্র সরবরাহ করতো। অভিযানে তার ভাঙারি দোকানের একটি ড্রামের নিচ থেকে লোড করা অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আকাশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে সে একটি মামলায় জামিনে রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী