‌‘সংসদে জয় বাংলা বলার জন্য লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে বলেছি’

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ২৩:২৬ আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ২৩:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। এ অবস্থায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয়ভাবে সমর্থন দিয়ে সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারণায় মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর পৌর শহরে নিজস্ব বাসভবনে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘হানাদারদের চেয়েও খারাপ বিএনপির ভাইস চেয়ারম্যান ও এই আসনের প্রার্থী আহমেদ আযম খান। সে আসিফ চেয়ারম্যানকে জেলে ঢুকিয়েছে, আবার সেই জামিন করিয়েছে। আমরা একাত্তর সালে যেভাবে নেমেছিলাম, সেভাবেই নামবো। তবে জামায়াতের পক্ষেও না, বিএনপির পক্ষেও না—আমরা নামবো স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষে। তাতে তার মার্কা যেটাই হোক।’

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তোমাদের নেতৃবৃন্দ যে অন্যায় করেছে, তারা যদি আল্লাহর কাছে মাফ চায় এবং পুরো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে মুক্তিযুদ্ধে তোমাদের ভূমিকার জন্য ক্ষমা চায়, তাহলে আমি তোমাদের সবচেয়ে পক্ষের লোক হতাম। কিন্তু আমি তো স্বাধীনতাবিরোধী পক্ষে থাকতে পারি না। আমি মুক্তিযোদ্ধা, দেশকে স্বাধীন করেছি। আমি স্বাধীনতাকে বুকে নিয়ে কবরে যেতে চাই।’

তিনি আরও বলেন, সংসদে যাতে ‘জয় বাংলা’ বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায়—এই জন্য আমি আমার বড় ভাই লতিফ সিদ্দিকীকে (টাঙ্গাইল-৪) কালিহাতী আসন থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি। এতে আমার রাজনীতি থাকুক আর না থাকুক, তাতে কিছু আসে যায় না। আমি নির্বাচনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার জন্য কালিহাতীতে প্রচারে দলীয়ভাবে সাপোর্ট দিয়েছি।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সবুর খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের গাজীপুর মহানগর সভাপতি আব্দুর রহমান, সখীপুর উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বাসাইল পৌরসভার সাবেক মেয়র ও দলের সভাপতি রাহাত খান টিপু, আবু জাহিদ রিপন প্রমুখ।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রার্থীরা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান দলের মনোনীত প্রার্থী আহমেদ আযম খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাজমুল হাসান রেজা।

/এএম/
সম্পর্কিত
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী
সর্বশেষ খবর
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন