হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। ইতোমধ্যে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং তার হার্টে স্টেন্ট বসানো হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আলমগীর হোসেন।
তিনি জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হৃদরোগের সমস্যা দেখা দেওয়ায় তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়। এরপর তাকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।








