নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৬ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান মিয়া (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রায়হান মিয়া শহরের গলাচিপা এলাকার মেছের আলী ছেলে ও তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রায়হান নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় চাষাঢ়া ডাকবাংলো ভবনের বিপরীত পাশে ইসদাইরগামী সড়কে। এ সময় ওই পথ ধরে যাওয়ার সময় ব্যাটারিচালিত এক রিকশাচালক তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রায়হানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের দ্বিতীয় ছেলে সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, আমার বাবা বাবুর্চির কাজ করতেন। কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজন আমার বাবার সঙ্গে বিরোধে জড়ায়। ওই সময় রাজ্জাক ও তার লোকজন আমার বাবাকে মারধর করে। এর জের ধরে আজ রাতে রাজ্জাক ও তার লোকজন বাবাকে এলা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সর্বশেষ খবর
শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার
শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা