ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ১৩:০৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:২৯

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। দুপুর দেড়টা থেকে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৩৫), আব্বাস তালুকদারের স্ত্রী কহিনুর বেগম ও একই ইউনিয়নের পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার। আহত রনি খান একই ইউনিয়নের তাতি বাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর থেকে একটি ভ্যানে তাতি বাড়ির উদ্দেশ্য রওনা হন তারা। এ সময় ঢাকা থেকে বরিশালগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে তাসলিমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানের চাপায়  ৩ জন নিহত হয়েছেন। তারা তিন জন ভ্যানের যাত্রী ছিলেন। আমরা সংবাদ পেয়ে সেখানে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা কাভার্ডভ্যানের চালককে আইনের আওতায় আনার চেষ্টা করবো।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ