দুই বছর ধরে তাকে পড়ে থাকা পনিরই হলো বিশ্বের সেরা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৭:১৪ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:১৪

দুই বছর আগে আপনি কী করছিলেন? কোনও গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিয়েছিলেন, নাকি সিনেমা হলে গিয়ে ছবির গানে গলা মিলিয়েছিলেন? তবে পূর্ব ফ্রান্সের জুরা পর্বতমালার একটি ভূগর্ভস্থ ভাঁড়ারের তাকে যদি এক চাকতি পনির রেখে অপেক্ষা করে থাকেন, তবে আপনাকে অভিনন্দন। কারণ, দীর্ঘ ২৪ মাস ধরে সংরক্ষিত ফ্রান্সের সেই ‘কঁতে’ পনিরই জিতে নিয়েছে বিশ্বের সেরা পনিরের খেতাব।

বৃহস্পতিবার স্পেনের কর্দোবা শহরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড চিজ অ্যাওয়ার্ডস-এ ৪৫টি দেশের ৫ হাজার ৩৩০টি পনিরকে পেছনে ফেলে সেরার মুকুট জেতে এটি। ইতালি, সুইজারল্যান্ড ও স্পেনের শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চূড়ান্ত পর্বে ৮১ পয়েন্ট পেয়ে টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন হয় বাদামি স্বাদের জটিল ও ঝুরঝুরে এই পনির।

চূড়ান্ত পর্বের ১৪ জন সুপার জাজ-এর একজন স্প্যানিশ বিশেষজ্ঞ রাফায়েল ডোমিনগুয়েজ গঞ্জালেজ এই পনিরের পক্ষে সওয়াল করে বলেন, স্পষ্টতই এর জটিল স্বাদই আসল। মুখে দেওয়ার পর এটি কীভাবে বদলে যায়, তা আমরা দেখি। এর ভেতরে বাদামি স্বাদের চমৎকার সব স্তর তৈরি হতে থাকে।

সুইজারল্যান্ড সীমান্তবর্তী ফ্রাংশ-কঁতে অঞ্চলে গরুর কাঁচা দুধ থেকে তৈরি এই শক্ত পনিরটি ফোর্ট দে রুসে সংরক্ষণ করেছিল ১৯০৭ সালে প্রতিষ্ঠিত পারিবারিক প্রতিষ্ঠান জুরা ফ্লোর। ভিডিও লিংকে পুরস্কার অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রতিষ্ঠাতার বংশধর ফ্রাঙ্ক আরনড বলেন, এটি দারুণ আনন্দের। আগামী বছর আমাদের পারিবারিক ব্যবসার ১২০ বছর পূর্ণ হবে। এই খবর আমার জন্য অবিশ্বাস্য আনন্দের।

অনুষ্ঠানের সঞ্চালক ও পনিরবিষয়ক লেখক প্যাট্রিক ম্যাকগুইগান বলেন, এর গাঢ় সোনালি রং দেখুন, যা মূলত সময়ের কারণেই এসেছে। অনেকেই বলেন সময় হলো পনিরের পঞ্চম উপাদান।

যুক্তরাষ্ট্রে কাঁচা দুধের পনির আমদানিতে কঠোর নিয়ম থাকলেও ৬০ দিনের বেশি পুরোনো হওয়ায় কঁতে সহজেই ছাড়পত্র পাবে। তবে প্রতিটি চাকতি তৈরি হতে দুই বছর সময় লাগায় ফুরিয়ে যাওয়ার আগেই রসিকদের তা সংগ্রহ করতে হবে। বিজয়ী পনির নিয়ে উচ্ছ্বসিত বিচারক ডোমিনগুয়েজ গঞ্জালেজ বলেন, আমি আমার বন্ধুদের ভালোবাসি... আমার প্রেমিকাকে ভালোবাসি, আর জানতাম আমি এই পনিরকেও ভালোবাসি। আমি ভীষণ খুশি।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
কোরআন ছুঁয়ে শপথ নেবেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ
ইরানের সঙ্গে চুক্তি প্রয়োজন নেই, কেন বললেন ট্রাম্প?
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
সর্বশেষ খবর
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে