অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ১

শরীয়তপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৬

শরীয়তপুরে রোগী বহন করা অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে দুই স্থানে দেড় ঘণ্টা আটকে রাখার কারণে চিকিৎসা না পেয়ে জমশেদ আলী ঢালী নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে এবং ছয় জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদরের পালং মডেল থানায় মামলাটি করেন মৃত জমশেদের নাতি জুবায়ের হোসেন রুমান ঢালী। এ ঘটনায় মামলার আসামি সুমন খানকে শরীয়তপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলেন– স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক সুমন খান (৩৮), চালক সজিব (২৮), পারভেজ (২৬) ও হান্নান (২৫)।

এর আগে বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সদস্যের সঙ্গে সভা করেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন। রোগীর অ্যাম্বুলেন্স আটক, বাড়তি ভাড়াসহ অন্যায় কাজ আর করবে না বলে মুচলেকা দিয়ে যায় অ্যাম্বুলেন্স মালিক পক্ষ।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, রোগী বহন করা অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে আটকে রাখার কারণে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে এবং ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আর অন্য আসমিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
মধ্যরাতে বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার 
আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘট
বিয়েটা ছিল ‘নাটক’ জেনে হতবাক কলেজছাত্রী, মাসের পর মাস ধর্ষণের শিকার
সর্বশেষ খবর
মিরপুরে দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি
সংসদ ভবনে গণপূর্ত অফিসে আগুন, তদন্ত কমিটি গঠন
সাফের আগে বাংলাদেশ দলে আরও ৫ প্রবাসী ফুটবলার!
যে ১০ জনপ্রিয় খাবার ৫০ বছরের পর সতর্কতার সঙ্গে খাওয়া উচিত
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক