বিয়েটা ছিল ‘নাটক’ জেনে হতবাক কলেজছাত্রী, মাসের পর মাস ধর্ষণের শিকার

রংপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ২৩:২৯আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২৩:৩৯

রংপুরের কাউনিয়ায় বিয়ের ‘নাটক’ সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পলাতক আসামি আজমাইন আব্দুল্লাহ উৎসকে (২৬) দুই মাস পর গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত ধর্ষণ মামলায় অভিযুক্ত আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের সারাই জাগরণ পাগড়ার তারিকুল ইসলামের ছেলে।

হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন, ‘আজমাইন আব্দুল্লাহ বিবাহিত। বিয়ের বিষয়টি গোপন করে এক কলেজছাত্রীকে (১৮) হারাগাছ থেকে রংপুরে কলেজে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে আজমাইন মেসেঞ্জার ও হোয়াটসআপে কথা বলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বছরের ২ ডিসেম্বর আজমাইন মেয়েটিকে বিয়ের করার কথা বলে রংপুরে আদালতের পাশে লেকের পাড়ে নিয়ে গিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে জানায় দুজনের কাবিন ও বিয়ে হয়ে গেছে। ওই দিন হারাগাছ ধুমগড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে তাকে ধর্ষণ করে আজমাইন। এরপর বিভিন্ন স্থানে মেয়েটিকে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে একাধিকবার ধর্ষণ করে।’

এসআই রুহুল আমীন বলেন, ‘পরে মেয়েটি বিয়ের কাবিননামা দেখতে চাইলে টালবাহানা শুরু করে আজমাইন। বিষয়টি বুঝতে পেরে গত ২৪ এপ্রিল মেয়েটি সাক্ষীদের নিয়ে আজমাইনের বাড়িতে যান। সেখানে আজমাইন মেয়েটিকে জানায়, সে বিবাহিত, বিয়ে করতে পারবে না। প্রতারণা করে বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ করেছে। মেয়েটি এ ঘটনা শুনে হতবাক হয়ে যান। এর প্রতিবাদ জানান। তখন আজমাইন মেয়েটিকে জানায়, টাকা নিয়ে ঘটনা যেন আর কাউকে না জানায়। এ বিষয়ে তাকে বিরক্ত করলে গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।’

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ‘ধর্ষণের ঘটনায় ৬ মে মেয়েটি বাদী হয়ে রংপুর আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১২ মে আজমাইন আব্দুল্লাহ উৎসের বিরুদ্ধে হারাগাছ থানায় ধর্ষণ মামলা হয়। মামলার পর গ্রেফতারে মাঠে নামে পুলিশ। কিন্তু আজমাইন গাঢাকা দেয়। প্রায় দুই মাস চেষ্টা চালিয়ে অবশেষে সোমবার র‌্যাব-১-এর সহায়তায় ঢাকা বিমানবন্দর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার অভিযোগ : পুলিশ হেডকোয়ার্টার্স
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলার বিষয়ে যা বললেন উপদেষ্টা
হাইকোর্টে নুসরাত হত্যা মামলার শুনানি শুরু
সর্বশেষ খবর
স্কটল্যান্ডে পারলেন না রাকিব
স্কটল্যান্ডে পারলেন না রাকিব
সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা ব্যয় সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা ব্যয় সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা