আশুলিয়ায় ৬টি চোরাই গরু ভর্তি ট্রাকসহ গ্রেফতার চার

সাভার প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৬, ১৫:১৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

ঢাকার সাভারের আশুলিয়া থেকে ছয়টি চোরাই গরু ভর্তি ট্রাকসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি সাইদুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে আশুলিয়ার সাধুমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহের কোতোয়ালি থানার গোপালনগরের সেলিম মিয়া (৩৫), টাঙ্গাইলের মধুপুরের পুদ্দারবাড়ী এলাকার তোজাম্মেল (৩৬), বগুড়ার ধুনটের বিলচাপড়ি এলাকার খালেক বিশ্বাস (৪০) ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার সুজনপুর এলাকার জিয়াউল খান (৩০)।

ডিবি জানায়, রাতে সাধুমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছয়টি চোরাই গরু ভর্তি ট্রাকসহ চার জনকে গ্রেফতার করা হয়। গরুর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা, ট্রাকটি প্রায় ২০ লাখ টাকা মূল্যের।

ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, চুরি অপহরণ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে