সিংগাইরে চোর সন্দেহে পিটুনিতে ২ জন নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৭

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির সন্দেহে পিটুনিতে দুই জন নিহত হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বিন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরির উদ্দেশে প্রবেশের অভিযোগ ওঠে ওই দুই জনের বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয় গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই জনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পর সোমবার ভোর ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হাইতিতে পুলিশি অভিযানে নিহত ৩৪
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় নাহিদ কারাগারে
হত্যা মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম