গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০

গাজীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ২১:২২আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২১:২২

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীপুর-মাস্টারবাড়ি সড়কের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় লাক্সমা ইনারওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

কয়েকজন শ্রমিক জানান, ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার সকাল থেকে তারা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। ওই দিন বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। আজ সকালেও শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। কিন্তু দুপুরের পরও বেতন পরিশোধ না হওয়ায় বিকালে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

শ্রমিকদের অভিযোগ, পুলিশের লাঠিপেটার পাশাপাশি টিয়ারশেল ও রাবার বুলেটে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সূত্র জানায়, আহত অন্তত ১৬ জন শ্রমিক সেখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিল্প পুলিশের শ্রীপুর সাব-জোনের ইনচার্জ আবদুল লতিফ বলেন, ‌‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পাঁচটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে রাবার বুলেট ব্যবহারের বিষয়টি আমার জানা নেই। কতজন শ্রমিক আহত হয়েছেন সে তথ্যও আমার কাছে নেই।’

/এএম/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের