আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ

রাজবাড়ী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মহিদাপুর আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় মহিদাপুর গ্রামের সিরাজ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জয়নদ্দিন নামের এক প্রভাবশালী ব্যক্তি এ কাজটি করছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সরেজমিনে গিয়ে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অনেক আগে থেকেই তিনি একটি দোকান ঘর তুলে মুদি ব্যবসা করে আসছেন। তারপরও নতুন করে আরও একটি পাকা দোকান ঘর তৈরির কাজ শুরু করেছেন। তবে তার কোনও প্রশাসনিক অনুমতি নেই।

এ বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ। নদী ভাঙনের শিকার হয়ে আরও অনেকের মতো এই এলাকায় এসে বসবাস এবং মুদি দোকান করে জীবিকা নির্বাহ করছি। তবে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় নতুন করে পাকা স্থাপনা নির্মাণ করতে তিনি প্রশাসনের অনুমতি নেননি বলে স্বীকার করেন।

তিনি দাবি করেন, এলাকার সবার কাছে শুনে, ফাঁকা পড়ে থাকা জায়গাটিতে এ কাজটি করছেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান বলেন, খবর পেয়ে আমি কয়েকদিন আগে কাজ বন্ধ করে দিয়েছিলাম। আবারও কাজ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, একজন অসহায় মানুষ প্রশাসনের অনুমতি নিয়ে আশ্রয়ণ প্রকল্পে দুই শতাংশ জায়গায় বসবাস করতে পারবে। তার বেশি সে নিতে পারবে না। আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার বিষয়টি দু:জনক। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের