বিএনপিতে যোগ দেওয়া চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ

শরীয়তপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬

শরীয়তপুর সদরের শৌলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভাষানী খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িসহ সমর্থকদের ৯টি বাড়িতে ভাঙচুর এবং ৩টি বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে সদর উপজেলার চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। ভাষানী খান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ১৭ জানুয়ারি বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দেওয়ার সাত দিনের মাথায় তার ও সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাষানী খান ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে এলাকায় ফেরেন। ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলামের একটি সভায় উপস্থিত হয়ে ভাষানী খান নিজের পাঁচ শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন।

শুক্রবার রাতে দুর্বৃত্তরা প্রথমে ভাষানী খানের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে দলবদ্ধ হয়ে তার সমর্থকদের আরও আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট এবং তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

তবে ঘটনার সময় ভাষানী খান বাড়িতে ছিলেন না। স্বজনরা জানান, বৃহস্পতিবার তিনি স্ত্রী ও সন্তানদের কাছে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ভাষানী খানের শাশুড়ি রাশিদা বেগম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম। ককটেলের শব্দে ঘুম ভেঙে যায়। এরপর ১৫-২০ জন দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর চালায়। টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। কেন বা কারা এই হামলা করেছে, তা বুঝতে পারছি না।’

ভাষানীর সমর্থকদের মধ্যে ইদ্রিস খান নামের একজনের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে আমরা বিএনপিতে যোগদান করেছিলাম। এ কারণে স্থানীয় বিএনপির একটি পক্ষ আমাদের ওপর ক্ষুব্ধ হয়। পক্ষটি কয়েক দিন ধরে হুমকি দিচ্ছিল।’

শরীয়তপুর সদরের চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রাসুল বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।’

 

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান