রাইস মিলের নৈশপ্রহরীকে বেঁধে ৬৩৩ বস্তা চাল লুটের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ২১:১৩ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২১:১৩

ঢাকার ধামরাইয়ে পৌরসভা এলাকায় বিসমিল্লাহ অটোরাইস মিল নামে একটি চালের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা কারখানার নৈশপ্রহরী ও কর্মচারীদের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে প্রায় আট লাখ টাকার ৬৩৩ বস্তা চাল লুট করে নেয়। 

রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটোরাইস মিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে ঢোকে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চার কর্মচারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

কারখানার নৈশপ্রহরী মো. হযরত আলী বলেন, ‘১০-১২ জন লোক মিলের পেছন থেকে এসে আমার হাত-পা ও মুখ বেঁধে আমার গলায় চাকু ধরে। এরপর এখানে থাকা আরও চার শ্রমিককে আমার সঙ্গে মিলের অফিসের পাশের একটি কক্ষে বেঁধে রেখে চাল নিয়ে যায়। পরে আমাদের বেঁধে রাখা একজন মুখ দিয়ে আমার হাতের বাঁধন খুলে দিলে আমরা বের হই। ততক্ষণে তারা চলে যায়। এরপর আমি মালিককে ফোন দিয়ে ডাকাতির ঘটনা জানাই।’

কারখানার চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, ‘রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটলেও আমাকে সকাল ৭টার দিকে ম্যানেজার বিষয়টি জানান। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোয় আমি বিষয়টি বুঝতে পারছি না।’

আরেক চাল ব্যবসায়ী ফরিদ বলেন, ‘ডাকাতির ঘটনা ঘটে রাত ৩টার দিকে। কিন্তু আমাকে জানানো হয় সকাল ১০টার দিকে। আমি ঋণ করে টাকা এনে ব্যবসা করছিলাম। এ অবস্থায় কী করবো বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
সাবেক সহকারী পুলিশ সুপারের বাড়ি থেকে ১৬ লাখ টাকার মালামাল লুট: অস্ত্রসহ গ্রেফতার ৫
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত