প্যারোলে মুক্তি মেলেনি আ.লীগ কর্মীর, বাবার মরদেহ এলো কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৬

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিল কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আওয়ামী লীগের কর্মী মিলন মিয়ার পরিবার। তবে প্যারোল নামঞ্জুর হওয়ায় তার বাবার মরদেহ আনা হয় কারাগারে। বুধবার দুপুরে কারাফটকে বাবার মরদেহ দেখেন মিলন মিয়া। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

মিলন মিয়া (৪৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ২০২৪ সালের ডিসেম্বর থেকে কারাগারে আছেন। ওই মামলায় জামিন পেলেও সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয় বলে স্বজনরা জানিয়েছেন। মিলন মিয়া আওয়ামী লীগের কোনও পদ-পদবিতে নেই বলেও দাবি করেছেন স্বজনরা।

স্বজন ও আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, মিলনের বাবা ফুল মিয়া (৭০) দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর বাবার জানাজায় অংশ নিতে মিলন মিয়ার প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। তবে আবেদন নামঞ্জুর করে মরদেহ কারা ফটকে নিয়ে দেখানোর নির্দেশ দেওয়া হয়।

মিলনের চাচা মতিউর রহমান বলেন, ‘কারাগারে বাবার মরদেহ দেখে মিলন কান্নায় ভেঙে পড়ে। প্যারোলে মুক্তির অনেক চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মরদেহ কারাগারে আনতে হয়েছে। মিলন আওয়ামী লীগের কোনও পদ-পদবিতে ছিল না।’ 

তিনি বলেন, ‌‌‘আমার ভাতিজাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় ২০২৪ সালের ডিসেম্বরে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। চলতি বছরের ১৯ জানুয়ারি একটি মামলায় জামিন হলেও বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়। আমাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অন্য স্বজনরা পান সাধারণ সাক্ষাতের সুযোগ। ৬০ কিলোমিটার দূর থেকে মরদেহ কারাগারে আনতে হয়েছে। এই সময় দাফন-কাফনে থাকার কথা। কিন্তু আমাদের ছুটতে হয়েছে আদালত আর কারাগারে।’

আসামিপক্ষের আইনজীবী আবদুল মোমেন ভূঁইয়া বলেন, ‘মিলনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। একটি মামলায় জামিন পাওয়ার পর আবার নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কোনও রাজনৈতিক দলের পদে নেই। কোনও মামলায় এজাহারনামীয় আসামিও নন। পুলিশ সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে।’ 

কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার রিতেশ চাকমা বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী কারাগারের ফটকে মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়।’

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ 
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
সর্বশেষ খবর
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
একরাতে একসঙ্গে ১৮ থানায় অভিযান, আটক ৬২৪ জন
একরাতে একসঙ্গে ১৮ থানায় অভিযান, আটক ৬২৪ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ 
পাসওয়ার্ড ম্যানেজার নাকি অথেনটিকেটর অ্যাপ, কোনটি বেশি নিরাপদ?
পাসওয়ার্ড ম্যানেজার নাকি অথেনটিকেটর অ্যাপ, কোনটি বেশি নিরাপদ?
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত