দেশের মানচিত্র বদলাবো না, খাসলত বদলাবো: জামায়াত আমির

ফরিদপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪২

ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। আসনটির দলীয় মনোনীত প্রার্থী ড. ইলিয়াস মোল্লার পক্ষে ভোট চেয়ে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে সন্ধ্যা সাড়ে ৬ টায় জনসভাস্থলে অংশগ্রহণ করেন দলীয় প্রধান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘একটা ধ্বংসস্তূপের দাঁড়িয়ে আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে। আমরা চাই অতীতে যা হয়েছে, হয়েছে। নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে আমরা বসবাস করছি- এটার মানচিত্র বদলে যাবে? না- মানচিত্র বদলাবো না, তার খাসলত বদলাবো।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী ১২ তারিখে ভিন্ন বার্তা দিচ্ছে, যুবকরা জেগে উঠেছে। এখন থেকে পাহারা বসাতে হবে। আসমান থেকে চিল নামতে পারে, কালো চিল- ছোঁ মেরে ভোট নিয়ে নেওয়ার জন্য। জমিন থেকেও শুরু হয়ে গেছে অপতৎপরতা। আল্লাহ আমাদের এই দুই আছাওয়া থেকে রক্ষা করুক। যুবকরা জেগে থাকতে হবে। আমার ভোট আমি দেবো, তেমারটাও আমি দেবো- এই স্লোগান শেষ। এই ভোটের ওপর কেউ যদি হাত দেয়, কালো চিল হয়ে আসে- তাহলে ডানা খুলে ফেলতে হবে, রুখে দিতে হবে। কোনও তাইরে-নাইরে বরদাসত করা হবে না।’

এ সময় তিনি গণভোটে হ্যাঁ-কে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ‘১২ তারিখের প্রথম ভোট হতে হবে গণভোট, হ্যাঁ-তে ভোট দিতে হবে। আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই।’

রাজনীতির পচা ধারা পাল্টে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করে জামায়াতে ইসলামীর প্রধান বলেন, ‘নির্বাচিত হওয়ার পর শ্বশুরবাড়ির সম্পদ আর বাড়বে না। আমাদের দেশে এটা একটি অদ্ভুত কালচার। নেতা হওয়ার আগে বা নির্বাচিত হওয়ার আগে তেমন কোনও সম্পদ থাকে না; যেই নির্বাচিত হলো লাফিয়ে লাফিয়ে শ্বশুরবাড়ির সম্পদ বাড়ে। আমরা ওই রাজনীতির পচা ধারা পাল্টে দিতে চাই।’

এ জনসভায় জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, ফরিদপুর-১ আসনের প্রার্থী ডা. ইলিয়াস মোল্লাসহ অনেকে। পরে তিনি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর-৩ আসনের প্রার্থী আবদুত তাওয়াবের পক্ষে জনসভায় অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী