নির্বাচনের ছুটিতে সাভারে ঘরমুখো মানুষের ঢল, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭

কোলে ১৬ মাস বয়সী শিশু সন্তান নিয়ে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বসে ছিলেন সুলতানা নাসরিন। তিনি যাচ্ছেন বগুড়ায়। প্রায় তিন ঘণ্টা গাড়ি না পেয়ে, পেলেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। সড়কের পাশে বসেই শিশুকে দোকান থেকে খাবার খাওয়াচ্ছিলেন তিনি, বসে থাকতে থাকতে অতিষ্ঠ। ভোটের কারণে পাওয়া চার দিনের ছুটিতে গ্রামের বাড়ি যেতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সুলতানা।

ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত দেখা মিললো ঘরমুখো যাত্রীদের ঢল।

সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর, ঢুলিভিটা, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার, নবীনগর-চন্দ্রা মহাসড়ক, পল্লী বিদ্যুৎ, বাইপাইল ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়া সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘরমুখো যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্বাহী আদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে। ওই আদেশ অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ দেশব্যাপী সরকারি ছুটি থাকবে এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬-এ বিশেষ ছুটি বহাল থাকবে।

ছুটির কারণে বিকালে সাভার, আশুলিয়া শিল্পাঞ্চল ও পার্শ্ববর্তী ধামরাইয়ের বিভিন্ন কলকারখানা থেকে ঘরমুখো যাত্রীদের ঢল শুরু হয়। কেউ একাই আবার কেউ পুরো পরিবারসহ গ্রামের বাড়ি যাচ্ছেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন পর ভোট ও ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়ি ফিরছেন।

গাইবান্ধা যাওয়ার জন্য কন্যা সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে বাইপাইল বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিলেন নাসিমা বেগম। তিনি বলেন, “দেশে তো নির্বাচনের উদ্দেশ্যেই যাচ্ছি। কিন্তু এভাবে ভোগান্তি হচ্ছে। ছুটি পেয়েছি, এখনও বেতন পাইনি। বিকাশ থেকে টাকা বের করা যাচ্ছে না। বাচ্চারা রাতে খুব খারাপ অবস্থায় আছে। ভাড়া আরও বেশি দাবি করছে। এই অবস্থায় যাওয়া সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “বাড়িতে মা-মুরুব্বি আছে, সবাই অপেক্ষা করছে। আমরা দুই বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে বসে আছি, ভাড়া ৫০০, ৭০০, ১২০০, ১৫০০ টাকা দাবি করছে। কীভাবে করবো?”

চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকা হাসান আলী বলেন, “টিভিতে বারবার দেখানো হচ্ছে নিরাপদে যাওয়া যাবে, ভাড়া বেশি নেওয়া হবে না। কিন্তু কোথায় সেই নিরাপত্তা? পুলিশ নেই, আইনের লোকও দেখলাম না।”

গাজীপুরের নিজের বাড়ির উদ্দেশে রওনা দেওয়া পোশাক শ্রমিক আজিজুল ইসলাম বলেন, “আমি অটো দিয়ে আসছি। তিন দিনের ছুটি পেয়েছি—দুই দিন কোম্পানি দিয়েছে, আর এক দিন বাড়ির জন্য। এই ছুটি দিয়েই বাড়ি যাওয়ার কথা।”

অতিরিক্ত ভাড়া ও বাসের অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন আরও যাত্রীরা। ইমান আলী বলেন, “যাওয়া মূল উদ্দেশ্য ভোট দেওয়া। গাড়ি পাচ্ছি না। অনেক লোক ভোট দেওয়ার জন্য যাচ্ছেন, সবাই অনেক আগ্রহী।”

আবুল কালাম বলেন, “আমি গাইবান্ধায় পরিবার নিয়ে যাচ্ছি। প্রায় ২০ মাইল অটো দিয়ে আসছি। কোনো কাউন্টারে গেলে সিট নেই, ভাড়া ১০০০ টাকার নিচে নেই। প্রশাসনের কোনো খবর নেই। গাড়িও কম। এখন এই অবস্থায় কিভাবে যাই?” তিনি আরও জানান, “অফিসে ডিউটি করি। বিকাশ, রকেট, নগদ—সব ক্যাশ আউট বন্ধ। টাকা আছে, কিন্তু বের করতে পারছি না।”

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান বলেন, “সড়কে তেমন যানজট নেই। তবে কিছুটা ধীরগতি আছে। ছুটিতে অতিরিক্ত যাত্রীর চাপে এমনটি হয়েছে। ধীরে ধীরে এটি কমে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।”

/এম/  
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি