ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল দৌলতদিয়ায়

রাজবাড়ী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিজ নির্বাচনীয় এলাকায় ফিরতে শুরু করেছেন লাখো মানুষ।

রাজবাড়ী ও মানিকগঞ্জে অবস্থিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মানুষ তাদের নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে ফিরতে শুরু করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সরেজমিন দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় দেখা গেছে, মোটরসাইকেল, পরিবহন, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আগত মানুষেরা ফেরি থেকে নেমে তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন।

এদিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল দৌলতদিয়ায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার ও শনিবার সরকারিভাবে সাধারণ ছুটি রয়েছে। এ নিয়ে নিয়ে টানা ৪ দিনের ছুটি পেয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন শহরে বসবাসরত মানুষ।

দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে ঢাকা থেকে আসা চুয়াডাঙ্গাগামী যাত্রী কুদ্দুস মিয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলার সংসদীয় আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে যাচ্ছি।

তিনি আরও বলেন, দেশজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। আশা করি ন্যায় ও ইনসাফ বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে নিজে ভোট দেবো এবং পরিবারের সবাইকে ভোট দিতে উৎসাহিত করবো।

ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল দৌলতদিয়ায়

দৌলতদিয়া লঞ্চঘাটে গাজীপুর থেকে আসা খুলনার পাইকগাছাগামী গার্মেন্টস কর্মী মানিক শেখ বলেন, নির্বাচন উপলক্ষে বেশ কয়েক দিন ছুটি পেয়েছি। ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। এ জন্য নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার রাত থেকেই ভোট দিতে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। তবে ঘাটে কোনও যানবাহনের জট নেই। দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া পাটুরিয়াগামী অধিকাংশ ফেরিই অল্প কিছু গাড়ি নিয়ে ছেড়ে যাচ্ছে। বর্তমানে এ নৌরুটের ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের