মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো মমিনুল ইসলাম। 

তিনি বলেন, ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত আছে কি না জানাতে পারেননি ওসি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান জানান, ছোটখাটো একটা ঘটনা ওখানে ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গেছে। ভোটগ্রহণ চালু আছে।

ঘটনার পর সেনাবাহিনীর ক্যাপ্টেন জোবায়েদ, সেনাবাহিনী মুন্সীগঞ্জ ক্যাম্প, স্থানীয় সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত এ কাজে সম্পৃক্ত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে আমরা কাজ করছি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী