গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

গাজীপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৩

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের চারটিতে বিএনপি ও একটিতে জামায়াত বিজয়ী হয়েছে। জেলায় সর্বোচ্চ বেশি ভোটের ব্যবধানে গাজীপুর-৩ আসেনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মোহাম্মদ এহসানুল হককে ৬১ হাজার ৯০৪ ভোটে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি করপোরেশনের একাংশ) আসনে বিএনপি মনোনীত মজিবুর রহমান (ধানের শীষ) ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শাহ্ আলম বকশী ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন।

গাজীপুর-২ (গাজীপুর সিটি করপোরেশন) আসনে বিএনপি মনোনীত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে এবং গাজীপুর মহানগর বিএিনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (ধানের শীষ) ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আলী নাছের খান (শাপলা কলি) ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট পেয়েছেন।

গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা, সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং নগরীর একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপি মনোনীত দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোট তথা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মোহাম্মদ এহসানুল হক (রিকশা) ৯৯ হাজার ৩৫৪ ভোট পেয়েছেন।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালউদ্দিন আইয়ুবি (দাঁড়িপাল্লা) ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রয়াত সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ছেলে গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ৯০ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।

গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা, সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এ কে এম, ফজলুল হক মিলন (ধানের শীষ) ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী  হাসা (দাঁড়িপাল্লা) ৭৬ হাজার ৭৭৬ ভোট পেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের