প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ধর্ষক আটক

নরসিংদী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ০৫:৩৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ০৫:৩৯

ধর্ষণ নরসিংদীর মনোহরদীতে এক প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ফালু মিয়াকে (৪০) আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার তাতুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মনোহরদী থানার উপ-পরিদর্শক কাদির শাহ  বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।  কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তাতুয়াকান্দা গ্রামের মজিদ মিয়ার ছেলে দিনমজুর ফালু মিয়া দুপুরে একই গ্রামের প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যান। পরে  ফালু মিয়া সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীর আচরণে ও ইশারা ভাষায় গ্রামবাসী ধর্ষণের ঘটনা টের পান।
এ সময় স্থানীয়রা অভিযুক্ত ফালু মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময়  স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।  তিনি পুলিশের কাছেধর্ষণের ঘটনা স্বীকার করেন।
/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান