হামলা ও মিথ্যা মামলা থেকে বাঁচতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯

গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামবাসী ও ভুক্তভোগীরা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাহাট ফেরিঘাট সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এ সময় গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য শিব্বির মোল্লা, ৬নং ওয়ার্ড সদস্য মন্টু শেখ, ভুক্তভোগী রামজান মোল্লা, আবু দাউদ খান, মাহাতাব সরদার, মিসকাত মোল্লা, রশিদা বেগম, আলমগীর মোল্লা, বাবুল মোল্লা বক্তব্য রাখেন।

ভুক্তভোগী আবু দাউদ খান বলেন, প্রায় ১২ বছর আগে আমার বাবা অভিযুক্ত লাবনী বেগমের মা-বাবাকে আমাদের জমিতে থাকতে দেন। লাবনীর মা-বাবা অসুস্থ হলে সে স্বামী-সন্তান নিয়ে এখানে আসেন। এরপর জমি ছেড়ে দিতে বললে লাবনীর দুই ভাই জমি ছেড়ে দিলেও লাবনী থেকে যায়। এরপর কয়েকবার তাকে জমি ছেড়ে দিতে বললে আমাদের নামে মিথ্যা মামলা করে। এখন আমরা আমাদের জমি তো উদ্ধার করতে পারছিই না উল্টো আমরা মিথ্যা মামলায় হয়রানি হচ্ছি।

অপর ভুক্তভোগী রামজান মোল্লা বলেন, এখন এখানে বসবাস করা দায় হয়ে পড়েছে। মামলাবাজ লাবনী বিভিন্ন সময় আমাদের নামে মামলা দেয়। পরে টাকার নিয়ে মামলা তুলে নেয়। আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি।

অপর ভুক্তভোগী মিসকাত মোল্লা বলেন, কিছু বললেই গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে লাবনী বেগম। তার স্বামী মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা এ থেকে রেহাই চাই।

গোবরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য শিব্বির মোল্লা বলেন, বিভিন্ন সময় গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ দিলে সেটি মীমাংসা করে দেই। কিন্তু আবার সেই একই কাজ করে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এ গ্রামের কমপক্ষে ৬০টি পরিবার হয়রানির শিকার হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছি না।

গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বলেন, লাবনী বেগম একজন মামলাবাজ নারী। কিছু হলেই মিথ্যা মামলা দিয়ে নিরীহ গ্রামবাসীকে হয়রানি করে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত যেন আইনি ব্যবস্থা গ্রহণ করে।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি