মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

মাদারীপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৪

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাত জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকা এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার বালিয়া গ্রামের নাসির হাওলাদারের সঙ্গে একই এলাকার আইয়ুব আলী মাতুব্বরের বিরোধ চলছিল। সকালে আইয়ুব আলীর মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের বাগবিতণ্ডা হয়। 

এ নিয়ে দুপুরে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে দুজনে মিলে সুমাইয়াকে মারধর করেন। এরই সূত্র ধরে রাতে নাসির হাওলাদার ও আইয়ুব আলীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে সাত জন আহত হন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র‌্যাব ও পুলিশ।

এ বিষয়ে জানতে নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি।’

/এএম/ 
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি