জাবিতে শিবিরের ইফতারে হট্টগোল-বিশৃঙ্খলা, খাবার পাননি অনেকে

জাবি প্রতিনিধি 
০৫ মার্চ ২০২৬, ০৮:২৮আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবির আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে খাবার সংকট ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ইফতার সামগ্রী না পেয়ে উপস্থিত অর্ধেকের বেশি শিক্ষার্থী ফিরে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হয়।

মাঠে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, ইফতার বিতরণে শৃঙ্খলার অভাব ছিল স্পষ্ট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই ইফতার পাননি। বিশেষ নারী শিক্ষার্থীদের লাইন থেকে অধিকাংশ ইফতার না পেয়েই ফিরে যেতে বাধ্য হন।

এ ছাড়া আয়োজনে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আরও জানা যায়, আয়োজনে বহিরাগতদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী তাহেদুর সাদিক তৌহিদ বলেন, আমার পাশে থাকা এক শিক্ষার্থী একাধিকবার খাবার নিয়েছেন। এভাবে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি নেওয়ায় সংকট আরও বেড়েছে।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, গত বছর প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছিলাম। এবার সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়া হয়। তবে প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থীর উপস্থিতি হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন বড় আয়োজনে পর্যাপ্ত প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান