কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

গাজীপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১৫:৫৯আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৫:৫৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্তি পান।

সিনিয়র জেল সুপার সুপার আল মামুন জানান, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে যাচাই-বাছাই করে দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হন।

গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদালত। এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান। সে ক্ষেত্রে আনিস আলমগীরের কারা মুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।

জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

/এফআর/
সম্পর্কিত
কলকাতায় হোটেলে আগুনবললো—মা কালই দেশে ফিরবো, রাতে একসঙ্গে শেষ পুরো পরিবার
১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক