চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

নরসিংদী প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১৯:৪৬আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯:৪৬

নরসিংদীতে আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের গ্রেফতার, চাঁদাবাজি এবং মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের সময় শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীর চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তার এমন তৎপরতায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে ২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন

শুধু তা-ই নয়, সম্প্রতি এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে ভারতে পালানোর সময় ধাওয়া করে গ্রেফতার করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এর আগে পলাশে নারীযাত্রী ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করে তার দক্ষতার প্রমাণ দেন। পেশাগত জীবনের আগের সময়গুলোয়ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন শামীম আনোয়ার।

নরসিংদীতে দায়িত্ব পালনকালে তার একটি বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়—‘নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।’ দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। এসব অবস্থানের মধ্যেই তাকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়।

 

/এএম/ 
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী