টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ২৩:৩০ আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২৩:৩০

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে মধুপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের আকবর আলী (৫৫), অটোরিকশার দুই যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মো. ওমর ফারুক (৪৫) ও সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের মো. খোকন মিয়া (৪২)।

পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা টাঙ্গাইলের মধুপুরে দিকে যাচ্ছিল। একই সময় মধুপুর থেকে জামালপুরগামী একটি বাস উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুজন যাত্রী নিহত হন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, ‘তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি