অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়ায় শত শত মানুষকে বহন করছিল বলে ধারণা করা একটি নৌকা উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ রয়টার্সকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার বায়েলসা রাজ্যে আয়ামা থেকে উকুবিয়ে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু।

পুলিশ জানায়, ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পাঁচজনকে রাজ্যের রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আরও নিহত বা নিখোঁজের সন্ধানে অনুসন্ধান দল কাজ করছে। নৌকায় কতজন ছিলেন, তা পুলিশ বলেনি। তবে কয়েকজন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, অন্তত ৩০০ জন ছিলেন। পুলিশ জানায়, চালক পালিয়ে গেছেন এবং নৌযানের ব্যবস্থাপককে হেফাজতে নেওয়া হয়েছে।

বায়েলসা রাজ্য পুলিশ কমান্ডের বিবৃতি অনুযায়ী, রাজ্যের সাউদার্ন ইজাও জেলার ওয়েইকোরোঘা ও ওতুয়ান জনপদের মাঝের নদীর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, নৌকাটি দাফনের অনুষ্ঠানে যাচ্ছিল। পুলিশ স্থানীয় ডুবুরি ও অন্য উদ্ধারকারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

নাইজেরিয়ার ব্যস্ত নদী ও জলপথে এ ধরনের নৌকাডুবি সাধারণ ঘটনা। অতিরিক্ত যাত্রী বহন, দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানা প্রায়ই এর কারণ হয়।

আগস্টে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে নৌকা ডুবে অন্তত ৫১ জন মারা যান। জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে রাজ্যের রাজধানীতে যাত্রী বহনকারী নৌকা উল্টে অন্তত ২৬ জন ডুবে মারা যান।

/এসএইচএম/
সম্পর্কিত
যে কারণে নিউইয়র্কের একটি কারাগার বন্ধ করছেন মামদানি
টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা
ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিককে পুরস্কৃত করলো সিপিজে
সর্বশেষ খবর
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন
রোগী এলেই টানাটানি,  দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল
রোগী এলেই টানাটানি, দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল
এক দশক পর মিলল নথি থেকে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ‘বেবি বোয়িং’
এক দশক পর মিলল নথি থেকে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ‘বেবি বোয়িং’
যে কারণে নিউইয়র্কের একটি কারাগার বন্ধ করছেন মামদানি
যে কারণে নিউইয়র্কের একটি কারাগার বন্ধ করছেন মামদানি
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান