ম্যাজিস্ট্রেটকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় দুজনকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ২৩:৩৫আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২৩:৩৫

ঈদে ঘরে ফেরা নির্বিঘ্ন করতে রাজবাড়ীর দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় অভিযান চালিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। এ সময় মাহিন্দ্রা স্ট্যান্ডের দুজন চালক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাহিন্দ্রা স্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট ও বাস টার্মিনালে দায়িত্ব পালনকালে বাসের দুজন যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়া হলে যাত্রীদের ফেরত দেয়া হয়। তবে মাহিন্দ্রা স্ট্যান্ডের দুজন চালক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বলেন, ‘যাত্রীদের থেকে অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়েছে। তবে মাহিন্দ্রা স্ট্যান্ডের দুজন চালক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় তাদের জরিমানা করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় তাদের। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ও ঘাটে ভোগান্তি ছাড়াই যেন সবাই বাড়ি ফিরতে পারেন, সেজন্য নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন।’

/এএম/ 
সম্পর্কিত
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৬০০ টাকা জরিমানা
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল