লঞ্চ ধরে ঝুলছিলেন, পরে নদীতে পড়ে যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ২২:০৪আপডেট : ২০ মার্চ ২০২৬, ২২:০৪

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভেড়ার চেষ্টা করছিল একটি লঞ্চ। সে সময় লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করেন এক ব্যক্তি। কিন্তু নামতে পারেননি। লঞ্চের সামনের অংশে বেশ কিছুক্ষণ ঝুলে ছিলেন। একপর্যায়ে পড়ে যান নদীতে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ঘটে এ ঘটনা। চাঁদপুর থেকে ঢাকাগামী রব রব-৭ নামের লঞ্চ থেকে নামার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, মো. জাহির নামের ওই ব্যক্তিকে উদ্ধারের পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি কুমিল্লার বাসিন্দা। বড় ধরনের কোনও সমস্যা হয়নি। তিনি সুস্থ আছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‌‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে দায়িত্বরত ছিল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া ওই ব্যক্তি তলিয়ে যাচ্ছিলেন। সে সময় দ্রুত উদ্ধার করে ডুবুরি দল। পরে অ্যাম্বুলেন্সে করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সুস্থ আছেন ওই যাত্রী।’

/এএম/ 
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের