টাঙ্গাইলে তেলের অবৈধ মজুত, সোয়া লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫

টাঙ্গাইলে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, তেল মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দাসী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাইফ এন্টারপ্রাইজের ভেতর অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও তেল অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা এবং মাসুদ মেশিনারিজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুত রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআইয়ের সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমানসহ গণমাধ্যমকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ