ভালোবেসে কিশোর বয়সে বিয়ে, প্রেমিকের হাতে গেলো প্রাণ

গাজীপুর প্রতিনিধি 
১২ এপ্রিল ২০২৬, ০২:২৫আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:২৫

গাজীপুরে বাবা-মায়ের অমতে কিশোর বয়সে প্রেমিককে বিয়ে করার দুই বছর পর স্বামীর হাতে জীবন দিতে হলো ঝর্ণা আক্তারকে (১৬)। ঘটনার পর থেকে স্বামী অপু (২০) পলাতক রয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (জংলাপাড়া) এলাকার মাসুদ মিয়ার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার হামিদুল ইসলামের মেয়ে। তার স্বামী অপু শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকার হযরত আলীর পালিত ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তার বাবা হযরত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অপু পেশায় মাওনা-জয়দেবপুর সড়কে চলাচলকারী তাকওয়া (মিনিবাস) পরিবহনের চালক ছিলেন।

ঝর্ণার বাবা হামিদুল ইসলাম জানান, দুই বছর আগে পারিবারের সিদ্ধান্তের অমতে ভালোবেসে অপুকে বিয়ে করেছিল ঝর্ণা। এরপর পর থেকে মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না। বিয়ের পর ঝর্ণা স্বামী অপুকে নিয়ে বাড়ির পাশেই বেড়াইদেরচালা এলাকার মাসুদ মিয়ার বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকে।

বাড়ির মালিক মাসুদ মিয়ার স্ত্রী লাভলী আক্তার জানান, শনিবার সন্ধ্যায় অপু প্রতিবেশী তানিয়াকে ফোন করে ঝর্ণার মৃত্যুর বিষয়টি জানায় এবং লাশ উদ্ধারের অনুরোধ করে। পরে তানিয়া তাৎক্ষণিক বাড়ির মালিককে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। রাত ১১টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে।

ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, সুরতহাল রিপোর্টে মরদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধে বা বালিশ চাপা দিয়ে হত্যা করে মরদেহ ঘরে রেখে বাহির থেকে তালা দিয়ে চলে গেছে। ওই নারীর স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি