বিদেশি অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ আফজাল গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ১৭:১৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:১৭

ঢাকার আশুলিয়ায় বিদেশি অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ মো. আফজাল হোসেন (৪৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান ডিবির ঢাকা জেলার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে সোমবার রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আফজাল হোসেনের পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির সরঞ্জাম হিসেবে ধারালো ছোরা ও কুড়াল সদৃশ অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল হোসেন স্বীকার করেছেন তিনি পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/ 
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের