পুলিশের ওপর দুই দফায় হামলা, যুবদল নেতাসহ দুজন গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৭

ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন মামলার আসামিকে গ্রেফতার করতে যাওয়ায় পুলিশের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তারা উভয়ই ধামরাইয়ের পাঠানটোলা এলাকার বাসিন্দা। নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য।

হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এতে গ্রেফতার দুজনসহ ১৫-১৬ জনকে আসামি করা হয়। মামলার অপর আসামিরা হলেন- আনিকা রায়হান সুচনা (২৯), রায়হান (২৪) ও অজ্ঞাত ১০-১৫ জন। তারা প্রধান আসামি প্রান্তর স্বজন। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আইয়ুব আলী ও শামীম আল মামুন, মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ। 

পুলিশ জানায়, বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় একটি মামলা করা হয়। ওই মামলার দুই আসামি সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও তার স্ত্রী আনিকা রায়হান সুচনাকে গ্রেফতারে বিকাল ৩টার দিকে অভিযানে যায় পুলিশ। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রসহ হুমকি দেয় ও তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে তাদের মাথা, হাত-পায়ে আঘাত করে জখম করে। এতে পুলিশ সদস্য আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় হামলায় পুলিশ সদস্য মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ আহত হন। একপর্যায়ে দুই আসামিকে গ্রেফতার করে থানার দিকে রওনা হলে আসামিদের সহযোগীরা পুলিশের পিকআপের গতিরোধ করে। তারা পুলিশ সদস্য মো. আইয়ুব আলীর পোশাক ছিঁড়ে ফেলে। পরে আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/এএম/ 
সম্পর্কিত
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল