গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৬, ০০:৩৭ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০০:৩৭

দেশে গ্যাসের প্রাপ্যতা বাড়লে বর্তমানে গ্যাস সংকটে বন্ধ থাকা সার কারখানাগুলোতে আবারও সরবরাহের বিষয়টি বিবেচনা করবে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য বলেন, গ্যাস সংকটের কারণে আশুগঞ্জ জিয়া সার কারখানার উৎপাদন প্রায় ১৯ মাস ধরে বন্ধ রয়েছে। অথচ কারখানাটিতে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। তিনি কারখানাটিতে গ্যাস সরবরাহ পুনরায় চালুর নির্দিষ্ট সময়সীমা জানতে চান।

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, সীমিত গ্যাস সরবরাহের ক্ষেত্রে বেশি উৎপাদন সক্ষমতা এবং আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা ও বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখার জন্যও গ্যাসের প্রয়োজন রয়েছে। 

তিনি বলেন, গ্যাসের চাপ বাড়লে এবং অতিরিক্ত সরবরাহ পাওয়া গেলে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায় গ্যাস দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
বিদ্যুৎবিহীন গ্রামগুলোতে নতুন সংযোগ দেবে সরকার
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা