নরসিংদীতে ট্রাকের চাপায় নিহত ২

নরসিংদী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৬, ১৫:৩৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৫:৩৭

নরসিংদীতে ট্রাকের চাপায় নিহত ২ নরসিংদীতে বালুবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ পাঁচজন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার সাহেপ্রতাবে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনীল দাস (৬০) ও দুলাল মিয়া (৩২)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক নরসিংদী শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে সাত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যান সুনীল ও দুলাল নামে দুইজন। অন্যান্য আহতদের মধ্যে সুমন মিয়া (৩৫), গিয়াস উদ্দীন (৩৫), জুলহাস মিয়া (৪৮), অজ্ঞাত মহিলা (৩২) ও অজ্ঞাত শিশুকে (৫) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে আশঙ্কাজনক অবস্থায় সুমন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম