বিয়ে না করানোর ক্ষোভে মা-মেয়েসহ ৩ জনকে হত্যা: পুলিশ

ফরিদপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ২০:৪৬ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২০:৪৬

ফরিদপুরে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত যুবক আকাশ মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম বলেছেন। 

ফরিদপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে ট্রিপল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। এ ছাড়া যৌথ অভিযানে ভোরে বাড়ির পাশের একটি কলাবাগান থেকে হত্যাকারী আকাশ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে জানান। 

এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে তিন জনকে উপর্যুপরিভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আকাশ মোল্লা। সে ওই গ্রামের হারুন মোল্লার ছেলে। হামলায় তার দাদি আমেনা বেগম (৮০) ও ফুফু রাহেলা বেগম (৮০) নিহত হন এবং তাদের ডাকচিৎকারে এগিয়ে গেলে প্রতিবেশী রিকশাচালক কাবুল চৌধুরীকে (৩৮) উপর্যুপরিভাবে কুপিয়ে হত্যা করে। এ ছাড়া হামলায় রিয়াজুল শেখ ও আরজিনা বেগম নামে আরও দুই জন আহত হন। এ ঘটনায় সকালে নিহত কাবুলের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে আকাশ মোল্লাকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন।

এই হত্যাকাণ্ডকে নৃশংস হিসেবে উল্লেখ করে বর্ণনা দেন পুলিশ সুপার। তিনি বলেন, নিহত কাবুল চৌধুরী রাতে খাওয়া-দাওয়া শেষে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন এবং রিয়াজুল নামে একজনের সঙ্গে দেখা হলে তারা খুশির বাজারে যাওয়ার উদ্দেশে রওনা হন। এরপর রাত ৯টার সময় তারা হারুন মোল্লার বাড়ি থেকে চিৎকার শুনতে পান; তখন স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে নিহত কাবুল হোসেন ও রিয়াজুল বাড়ির ভেতরে প্রবেশ করেন। তখন তারা বিভৎস দৃশ্য দেখতে পান, আকাশ তার দাদি ও ফুফুকে কোদাল দিয়ে উপর্যুপরিভাবে আঘাত করছে। এ সময় কাবুল চিৎকার দিলে আসামি আকাশ মোল্লা তার হাতে থাকা কোদাল দিয়ে উপস্থিতদের আঘাত শুরু করে। এ সময় কাবুল ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আকাশের কোদালের আঘাতে জখম হয় রিয়াজুল শেখ ও আরজিনা বেগম নামে দুই জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করে ও আসামির বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ‘তিনি (আকাশ) আমাদের বলেছেন যে, তার আশঙ্কা ছিল তাকে সবাই মিলে মেরে ফেলবে এবং সাবালক বা প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে বিয়ে দেওয়া হয়নি; এ কারণে তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিল। এই ক্ষোভ ও আক্রোশের বশীভূত হয়ে সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে।’

হামলাকারী আকাশ মোল্লা মানসিক বিকারগ্রস্ত ছিলেন কি না  সে বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, আকাশ মানসিকভাবে বিপর্যস্ত ছিল। মানসিক অসুস্থতার ওষুধ সেবন করতো। এ ছাড়া এই আকাশ ফরিদপুর টিবি হাসপাতালে (সরকারি বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিক) চাকরি করতেন এবং বিভিন্ন কারণে কয়েকবছর আগে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে সে মূলত এলাকাতেই থাকতো এবং সে একাই চলাফেরা করতো। এ ছাড়া আক্রমণকারী হিসেবে এলাকাবাসী তাকে এড়িয়ে চলতো।’

তবে গ্রেফতারের সময় আকাশ সুস্থ-স্বাভাবিক ছিল- দাবি করে পুলিশ সুপার বলেন, ‘আমরা তাকে সুস্থ-স্বাভাবিক দেখেছি, তবে তিনি মানসিক ভারসাম্যহীন কি না সেটা চিকিৎসকরা বলতে পারবেন। তাকে যখন গ্রেফতার করা হয়, তখন আমাদের কাছে স্বাভাবিকই মনে হয়েছে।’

পুলিশ সুপার নজরুল ইসলাম আরও বলেন, ‘আসামি আকাশকে আমরা আদালতে সোপর্দ করবো এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে কারাগারে পাঠানো হবে।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান, কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
সর্বশেষ খবর
ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
মুসলিম সাহিত্য সমাজের ‘নারী’ প্রসঙ্গে বেগম আকতার কামাল
মুসলিম সাহিত্য সমাজের ‘নারী’ প্রসঙ্গে বেগম আকতার কামাল
যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী জাহাজে ট্যাংকারের ধাক্কা
যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী জাহাজে ট্যাংকারের ধাক্কা
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড