এক জেলায় নদীভাঙন ঠেকাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১৮:১৪আপডেট : ১৭ মে ২০২৬, ১৮:১৪

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘মানিকগঞ্জে নদীভাঙন ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ১৫০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে জেলার মানুষকে আর নদীভাঙন ও বন্যা নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হবে না।’

তিনি আরও বলেন, ‘একটি ঘর, এক কাঠা জমিও যেন পানিতে বিলীন না হয়ে যায়, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগ গ্রহণ করেছেন। মানিকগঞ্জে নদীভাঙন রোধে সোমবার থেকেই কাজ শুরু হবে।’

রবিবার (১৭ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি সরেজমিনে মানুষের কষ্ট দেখতে ও তাদের কথা শুনতে এখানে এসেছি। আশা করছি, দুই-একদিনের মধ্যেই নদীভাঙন প্রতিরোধে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে।’

তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থায়ীভাবে নদীভাঙন রোধে শুষ্ক মৌসুমে ভাঙনকবলিত এলাকাগুলোতে প্রয়োজনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে তার ভিত্তিতে টেকসই প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
আমদানি -নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
সরকার উৎখাতের গোপন বৈঠক: নিষিদ্ধ সংগঠনের ৮ জন রিমান্ডে
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
সর্বশেষ খবর
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার