কোরবানির পশুর হাটে করে লুট, থাকে আবাসিক হোটেলে

মাদারীপুর প্রতিনিধি
২৩ মে ২০২৬, ১৮:৫৬আপডেট : ২৩ মে ২০২৬, ১৮:৫৬

মাদারীপুরে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৩ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।

গ্রেফতারকৃতরা হলেন- ভোলা সদরের পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ও মাদারীপুর সদর উপজেলার চরমুগুগরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার। এর মধ্যে কালামের বিরুদ্ধে নয়টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে সাতটি ও জাকিরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করে টাকা-পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নেমেছে অজ্ঞান পার্টি। কোরবানির পশুর হাটে লুট করে তারা থাকে আবাসিক হোটেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ মধু, হালুয়া, সরিষার তেল, কালো কালি, সাদা স্কচটেপ, পলিথিন ব্যাগ, সেকারিন ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো ঞয়। একই সঙ্গে চক্রের বাকি সদস্যদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

/এএম/ 
সম্পর্কিত
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু