বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পদ্মা সেতুতে যান চলাচল একেবারেই কম

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২৬, ১৫:৩৬আপডেট : ২৫ মে ২০২৬, ১৫:৩৬

প্রচণ্ড ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রাঘাতের কারণে পদ্মা সেতুতে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। ঈদুল আজহার ছুটির প্রথম দিন সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়ার প্রভাবে সেতু এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

সকালে যেখানে পদ্মা সেতুতে যানবাহনের চাপ ছিল, সেখানে ঝোড়ো আবহাওয়ার কারণে একেবারেই কমে গেছে যান চলাচল। মাঝে মধ্যে দুই একটি যাত্রীবাহী বাস পারাপার হলেও মোটরসাইকেলের উপস্থিতি প্রায় নেই বললেই চলে।

যান চলাচল কমে যাওয়ায় টোল প্লাজায় দায়িত্বরত কর্মী ও নিরাপত্তা সদস্যদের অলস সময় কাটাতে দেখা যায়। সাধারণত ব্যস্ত সময় পার করা এসব কর্মীদের আজ অপেক্ষাকৃত ফাঁকা পরিবেশে দায়িত্ব পালন করতে হচ্ছে।

এদিকে, সেতু কর্তৃপক্ষ মাইকে বারবার ঘোষণা দিয়ে ঝোড়ো হাওয়ার বিষয়টি যানবাহন চালকদের জানাচ্ছেন। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সবাইকে ধীরগতিতে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।

তবে এর আগে, রবিবার রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতুতে উল্লেখযোগ্য পরিমাণ টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, এ সময়ে মোট ১৭ হাজার ৮৫৮টি যানবাহন পারাপার হয় এবং মোট টোল আদায় হয়েছে দুই কোটি তিন লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১২ হাজার ১৭৪টি যানবাহন পারাপার হয়ে টোল আদায় হয়েছে এক কোটি ১৯ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা এবং জাজিরা প্রান্ত দিয়ে পাঁচ হাজার ৬৮৪টি যানবাহন পারাপার হয়ে টোল আদায় হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ৫৫০ টাকা। 
পদ্মা সেতু সাইট প্রকৌশলী আবু সাদ এ তথ্য নিশ্চিত করে বলেন আবহাওয়া স্বাভাবিক হলে আবারও যান চলাচল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি জোরদার রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত সাউথইস্ট ব্যাংক
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল