টাঙ্গাইলে তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ৫

টাঙ্গাইল প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ০৬:৫৯আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ০৭:২০

টাঙ্গাইল টাঙ্গাইলে তরমুজ খেয়ে ফাহিম আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিবার রাতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সেইসঙ্গে পরিবারের আরও পাঁচ সদস্য অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ভূইঞা বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, শনিবার রাতে শিশুটির দাদা মোমিন মিয়া বাজার থেকে একটি তরমুজ কিনে আনেন। রবিবার বিকেলে পরিবারের সবাই মিলে সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফাহিমসহ পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে ফাহিমের মৃত্যু হয়।
পরিবারের অপর পাঁচ সদস্য এখনও চিকিৎসাধীন আছেন।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম