নারায়ণগঞ্জে গার্মেন্টসে বিস্ফোরণে আহত ৭, ক্ষোভে সড়ক অবরোধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১৭:৩৯আপডেট : ১৯ জুন ২০২৬, ১৭:৩৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন— শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও অন্তঃসত্ত্বা খাদিজা (২০)।

ক্ষুব্ধ শ্রমিকরা বলেন, কারখানার বয়লারটি অনেক পুরোনো হওয়ায় মালিকপক্ষকে বারবার পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সেই অনুরোধে সাড়া দেয়নি। শুক্রবার সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে ব্যস্ত থাকাকালে বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ সাত জন আহত হন। পরে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি কারখানা থেকে পরিবর্তনের আশ্বাস দেয় মালিকপক্ষ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, বয়লার বিস্ফোরণের ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পরে কারখানার মালিক নুরুল আমিন সুমনের সঙ্গে শ্রমিকদের আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন।

/এফআর/
সম্পর্কিত
মহাখালী-তেজগাঁও সড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, বকেয়া বেতনের দাবি
মোবাইল বিস্ফোরণে দগ্ধ ব্যক্তি মারা গেছেন
যুবদল নেতাকে গুলি করে হত্যা, আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
সর্বশেষ খবর
বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা: সিপিডি
বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা: সিপিডি
প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া, অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি
প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া, অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস