রাজহাঁস সঙ্গে নিয়ে থানায় নারী, দিলেন লিখিত অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ০৩:২৫আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজের পালিত রাজহাঁসের পা ভেঙে দেওয়ার বিচার চাইতে গেলে প্রতিবেশীর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সুবর্ণা আক্তার (২০) নামের এক নারী। এ ঘটনায় রাজহাঁস নিয়ে থানায় ছুটে গেছেন ওই নারী। সেইসঙ্গে  প্রতিবেশী তিন ভাইয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২২ জুন) সকালে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। সুবর্ণা ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে সুবর্ণার পালিত একটি রাজহাঁস প্রতিবেশীর বাড়িতে চলে যায়। এতে প্রতিবেশী তিন ভাই শামসুল মোল্লা (৪৫), আনোয়ার মোল্লা (৪০) ও কালাম মোল্লা (৩৫) ক্ষিপ্ত হাঁসের পা ভেঙে দেন। বিষয়টি জানতে পেরে ওই নারী প্রতিবেশীর বাড়িতে গিয়ে বিচার চান। এতে ক্ষুব্ধ হয়ে তিন ভাই মিলে সুবর্ণাকে মারধর করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। দুপুরে ওই নারী রাজহাঁস নিয়ে শ্রীনগর থানায় ছুটে যান। পরে থানায় লিখিত অভিযোগ দেন।

এ সময় সুবর্ণা সাংবাদিকদের বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার বিচার চাই।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ওই নারীর করা একটি অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল