ময়লার স্তূপ থেকে তোলা নবজাতককে কোলে নিয়ে ইউএনও বললেন ‘আমি নিজেও মা’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ১৩:১৫আপডেট : ৩০ জুন ২০২৬, ১৩:১৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের এক আয়া শিশুর কান্নার শব্দ শুনে কর্তব্যরত নার্সদের জানান। পরে নার্সরা গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি।

তিনি জানান, শিশুটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ফুটফুটে এই শিশুকে এভাবে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত শিশুটির অভিভাবকের কোনও পরিচয় পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল