সড়কে পড়ে থাকা তোশকে মোড়ানো লাশটি নিখোঁজ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১৪:২৫আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৪:২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোতালেব হোসেন (৬১) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন ও মাসদাইর বাজারে একটি স্টেশনারি দোকান ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল বলেন, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় জিডি করেছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে তোশকে মোড়ানো একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, মোড়ানো অবস্থায় তার লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামত পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কর্মস্থল থেকে ফেরার পর বাসা থেকে নার্সের লাশ উদ্ধার
নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের ১০ ফুট মাটির নিচ থেকে লাশ উদ্ধার
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
সর্বশেষ খবর
সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ
সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২২
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২২
শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
সংসার-বিচ্ছেদ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন মিলা
সংসার-বিচ্ছেদ ও আইনি লড়াই নিয়ে মুখ খুললেন মিলা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা