গোসলে নেমে একসঙ্গে ডুবে গেলো চার ছাত্রী, একে একে লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ১৮:০৪ আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৮:১২

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মেয়েশিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত চার শিশু হলো- রায়পুরার বড়কান্দা গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। ওই চার শিশুই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মৃত শিশুদের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাদ্রাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। চার জন পানিতে ডুবে গেলে বাকি দুজন অসুস্থ অবস্থায় পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে খালে নেমে একে একে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাকি তিন জনেরও মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর ১টায় তিন জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিকাল ৪টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘স্বজনদের সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং নিহতের স্বজনদের প্রাথমিকভাবে ২০ হাজার করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি