সিগারেট তৈরির কোম্পানির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিউট

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ১৩:০১ আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৯:৫৫

ঢাকার আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘটনাস্থলে অতিরিক্ত ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা গুদামের পেছনের দিক থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে আগুন দ্রুত গুদামজুড়ে ছড়িয়ে পড়ায় জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং ধামরাই ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নেভানোর কাজে শিল্প পুলিশের চারটি দলও সহায়তা করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকির আশঙ্কায় আশপাশের বাড়ির বাসিন্দারা তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ঘটনাস্থলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কনক চৌধুরী বলেন, এখনই আগুনের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। আমাদের মোট ৬টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিএটির পক্ষ থেকে বলা হয়, আজ সকালে সাভারের নোলামে অবস্থিত আমাদের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিএটি আরও জানায়, আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা। 

/এফআর/
সম্পর্কিত
ফরিদপুরে আগুনে পুড়লো ৭ পাটের গুদাম, ২ কোটি টাকার ক্ষতি
ধর্ষণ মামলার বাদীকে ৭৭ লাখ টাকা লুটের মামলার আসামি করলেন মাদ্রাসার প্রধান শিক্ষক
সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের আগুন
সর্বশেষ খবর
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক