ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩, ঘটনাস্থলে পাঁচটি গরুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২৬, ০২:০৮আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০২:০৮

গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন জন নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং মুমূর্ষু অবস্থায় চারটি গরু জবাই করা হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আব্দুর রশিদের ছেলে ট্রাকচালক আলমগীর হোসেন (৩০), একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে গরু ব্যবসায়ী হানিফ আলী (৪৩)। তবে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকায় ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাকি তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পাঁচটি গরু ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা আরও চারটি গরুকে মুমূর্ষু অবস্থায় জবাই করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে ব্যাঘাত ঘটে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩, ঘটনাস্থলে পাঁচটি গরুর মৃত্যু
ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩, ঘটনাস্থলে পাঁচটি গরুর মৃত্যু
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে