আশুলিয়ায় বৈশাখী শাড়ি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

সাভার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৬, ০৭:২১আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ০৮:২১

আশুলিয়া আশুলিয়ায় বাংলা নববর্ষে বৈশাখী শাড়ী না পেয়ে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। নিহত গৃহবধূর নাম বিথী আক্তার (২৬)। তিনি ঠাঁকুরগাও জেলার ওবায়দুর রহমানের মেয়ে ও আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় স্বামী শাহিনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
গত শুক্রবার (১৫ এপ্রিল) রাতে নরসিংহপুরের বুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশীরা জানায়, বৈশাখী শাড়ী কিনে দেওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ও শুক্রবার তাদের মধ্যে ঝগড়া হয়। গত শুক্রবার শাহিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে ওই গৃহবধূ নিজ কক্ষের দরজা ভেতর থেকে আটকে দেয়। সন্ধ্যার দিকে স্থানীয়রা অনেক ডাকাডাকির পরও দরজা না খুলায় জানালা দিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে। এ সময় থানায় খবর দিলে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহাদ হোসেন বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে জিঙ্গাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান