হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক

মাদারীপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ১০:০৪আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:০৪

মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির চাল ও বেড়ার বড় একটি অংশ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ পরিত্যক্ত ওই ঘরটি থেকে বিকট শব্দ শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে ধোঁয়া উড়তে দেখেন এবং ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে পড়তে দেখেন তারা। বিস্ফোরণের পর থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘরটির মালিক আমিনুল ইসলাম খান সাত বছর ধরে পরিবারসহ খুলনায় বসবাস করছেন। ফলে দীর্ঘদিন ধরে ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘প্রাথমিকভাবে হাতবোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 
মক্কা প্রতিরক্ষা জোটে কি বাংলাদেশের যোগ দেওয়া উচিত? 
মক্কা প্রতিরক্ষা জোটে কি বাংলাদেশের যোগ দেওয়া উচিত? 
সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে 
সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে 
বাবার জন্য দোয়া চাইলেন পাইলট
বাবার জন্য দোয়া চাইলেন পাইলট
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ